
খুলনার রূপসায় স্বেচ্ছাসেবী সংগঠন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯৫ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ২১ রমজান ( বুধবার ) কাজদিয়া বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যাচ ৯৫ এর আহবায়ক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন ও সংগঠনের সদস্য সচিব, অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ শহিদুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, ব্যাচ ৯৫ এর শেখ জহিরুল হক শারাদ, আরিফুর রহমান টিটো, মুন্না সরদার, বিক্রম নন্দী, আসাদুর রহমান পাইক, ওহিদুজ্জামান চঞ্চল, ইফতেখার আহম্মেদ, ফরিদ শেখ, কিবরিয়া, শফিকুর রহমান ঢালী, নাহিদ জামান, প্রতাপ কুমার শীল, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, ফরহাদ শেখ সহ মুসল্লীগন।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সৈয়দ সাইফুল ইসলাম ইমন, কুতুব উদ্দীন খান, ফ,ম ফয়সাল, সমর দাস, কেএম আলী হায়দার বুলবুল,মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম,জিয়াউর রহমান পাইক প্রমূখ।ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা।