1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জনসাধারণের মাঝে বিএনপি নেতার ইফতার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জনসাধারণের মাঝে বিএনপি নেতার ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮০ বার

 

খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য, সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ফেরদৌস মোল্যার ব্যক্তিগত উদ্যোগে কাটেঙ্গা বাজারে হাট চলাকালীন সময়ে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের সৌজন্যে এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার বিতরণ করা হয়।

ফেরদৌস মোল্যা নিজ হাতে হাট/বাজারে আগত শত শত জনসাধারণের মাঝে ইফতারী বিতরণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ফেরদৌস মোল্যা বলেন, খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য, মানবতার মূর্ত প্রতীক এস কে আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে খুলনা-০৪ আসন তথা রূপসা- তেরখাদা- দিঘলিয়া উপজেলার প্রতিনিধিত্ব করছেন এবং জনগণের আশা আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছেন ।
এ লক্ষ্যে এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আজকের এই ইফতারী বিতরণের আয়োজন করা হয়েছে।

বাজারে আগত জনসাধারণ বলেন, তেরখাদা সদরের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বাজারে শত শত মানুষের মাঝে এ আয়োজন করায় জনমনে স্বস্তি ফিরেছে।
বিএনপি নেতা ফেরদৌস মোল্যা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের জন্য জনসাধারণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com