1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৮ বার

 

খুলনার রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ২৩ রমজান কিসমত খুলনা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন।
রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমউদ্দীন, রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও আইজগাতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হেকমত আলী, টি এস বি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আসাদুজ্জামান, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সেলিম উদ্দিন, নৈহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম, রূপসা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, রূপসা উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসমাঈল হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল আমিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মামুন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com