1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় আজিজুল বারী হেলালের দিক নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় আজিজুল বারী হেলালের দিক নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮৫ বার

 

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে দলীয় নেতাকর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন।
সেই নির্দেশনার আলোকে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের দিক-নির্দেশনায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ( দেবীপুর ) এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৪ ই মার্চ ) সকালে দেবীপুর রূপসা মহিলা কলেজ মোড়সহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এলাকাজুড়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবি, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবীর শেখ, বিএনপি নেতা সাইফুল ইসলাম আফছার, জালাল শেখ, জাহাঙ্গীর মোল্যা, ফয়সাল মাহমুদ, আঃ খালেক, রাজন শেখ, জামাল মোল্যা, ফারুক হোসেন, আঃ কাদের শেখ, সজল শেখ, আলামিন শেখ, নবিবুল্লাহ ও আলামিন হাওলাদার প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com