1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় ওয়ার্ড শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় ওয়ার্ড শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯২ বার

 

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ( মিল্কী দেয়াড়া ) শ্রমিক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ ই মার্চ ( শনিবার ) বিকালে সারে আমতলা আল-আকসা জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রুনু বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ধারাবাহিকতায় ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশের মানুষকে তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই কৃষি কার্ড কার্যক্রম চালু করা হবে এবং খাল খনন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এ সময় তিনি রূপসা উপজেলা বাসীকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিকদল নেতা শাহাদাৎ বেপারী এবং সঞ্চালনা করেন শ্রমিকদল নেতা মোঃ রেজাউল শেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাসুদ, মোঃ শাহিন, ওয়ার্ড শ্রমিক দলের আল-আমিন, মোঃ ইসমাইল, মোঃ শাজাহান খান, সোহাগ হাওলাদার, ইমান আলী, রবিউল, মোঃ ফিরোজ, মোঃ আদু এবং যুবনেতা মোঃ জামাল হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com