1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শাড়ি, থ্রি-পিচ বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শাড়ি, থ্রি-পিচ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৮ বার

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে গরীব অসহায় পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান সহ শাড়ি, থ্রি পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই মার্চ) বিকেল ৩টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত নগত আর্থিক সহায়তা ও পণ্য বিতরনের শুভ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

কার্যক্রমে, উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গরীব অসহায় ৫০০ পরিবারের মাঝে ১০০০ টাকা নগত আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ৩৭৫ জনের মাঝে ৩০০টি শাড়ি, ৫০টি থ্রি পিচ, ২৫টি হাজি রুমাল বিতরন করা।

এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো, ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, ৫নং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, স্বেচ্ছাসেবক দল নেতা কুরবান আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক নুরনবী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক রাসেল মাহমুদ, সালমির রহমান প্রমূখ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com