1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রুনুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রুনুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০৫ বার

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপসা উপজেলার বিভিন্ন স্থানে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ই মার্চ) দিনব্যাপী রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ওয়াপদা মোড়, নৈহাটি ইউনিয়নের নতুনহাট বাজার এবং টিএসবি ইউনিয়ন সদর সহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ জন অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু বলেন, সমাজের খেটে খাওয়া গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয় আমি প্রতি ঈদেই আমার সামর্থ্য অনুযায়ী দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

আপনারা জানেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা খুলনা – ৪ আসনের নব-নির্ব আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি বিশ্বাস করি, আপনারা আগামীতেও সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে রূপসাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি আদর্শ জনপদে পরিণত করাই হবে আমার অঙ্গীকার।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন
নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান, নয়ন মোড়ল, মোঃ রয়েল, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, বাদশা জমাদ্দার, বাবুল শেখ, সাজ্জাদ হোসেন, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শিকারি, জিএম রাজিব, জাহিদুল ইসলাম, সৈকত দাস, আরমান শেখ, গোলাম রসূল, আজাদ শেখ, ইমরান শেখ, নিয়াম মল্লিক, শাহজাহান, মঈনুদ্দিন নয়ন, মুসা, আলামিন শেখ, মনিরুজ্জামান, নুর ইসলাম গোলদার, মেহেদী হাসান, মিরাজ, তামিম, রাসেল শেখ, আল মামুন, সুমন শেখ প্রমুখ।

এর আগে তিনি গতকাল নিহত দীন মোহাম্মদের জানাজা নামাজে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com