1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদা উপজেলায় ভ্রম্যমান আদালতের অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদা উপজেলায় ভ্রম্যমান আদালতের অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৯ বার

 

খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী ২৫ শে মার্চ সকাল সাড়ে ১০টার দিকে তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
প্রথম শ্রেণির ম্যাজিষ্টেট এস এম নুরুন্নবী এসময় কাটেঙ্গা বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন এবং যেসব স্থানে সরকারি জায়গায় যারা ঘর উত্তোলন করে দখলদারিত্ব করছেন তাদেরকে অবিলম্বে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, যারা সরকারি জায়গায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে ব্যবসা বানিজ্য করছেন ( দখলদারিত্ব ) তাদেরকে দ্রুত প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

এছাড়া তিনি জনগণের চলাচলের সুবিধার্থে সড়কের উপরের অস্থায়ী দোকান পাট সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্রে জানা গেছে, বিকেল পর্যন্ত অস্থায়ী দোকানপাট সরিয়ে নেয়া হয়েছে। জনগণের চলাচল এখন উন্মুক্ত হয়েছে। স্থানীয় জনগণ/বাজারে আগত ক্রেতা বিক্রেতা সাধারণ খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এবং উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) এস এম নুরুন্নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com