1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা: গুরুতর আহত আয়েশা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা: গুরুতর আহত আয়েশা

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৬ বার

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক পাষণ্ড স্বামী। সোমবার (৩০ মার্চ) ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর নাম মোছাঃ আয়েশা (২৬)। তার স্বামী ও অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ রাকিব। তাদের স্থায়ী ঠিকানা ঢাকার কল্যাণপুর এলাকার ৫ নম্বর রোড বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি সান্তাহার রেলগেট এলাকা অতিক্রম করছিল। এসময় হঠাৎ পাষণ্ড স্বামী রাকিব তার স্ত্রী আয়েশাকে চলন্ত ট্রেন থেকে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এতে আয়েশা গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন।

ট্রেন থেকে পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় আয়েশাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ঘাতক স্বামী রাকিব পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবহিত করেছেন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘাতক স্বামী রাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com