1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় র‍্যাব -৬ অভিযান চালিয়ে ২৪৬৫ পিচ ইয়াবা সহ আটক - ২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় র‍্যাব -৬ অভিযান চালিয়ে ২৪৬৫ পিচ ইয়াবা সহ আটক – ২

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার

খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে জেলার রূপসা থানাধীন ইলাইপুর সাউদার্ন ফুডস লিঃ এর সামনে থেকে ২৪৬৫ (দুই হাজার চারশত পয়ষট্টি) পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে্।

জানা যায়, গতকাল ৩১ এপ্রিল ২৬ ইং দুপুর ২টার সময় র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন ইলাইপুর এলাকাস্থ সাউদার্ন ফুডস লিঃ এর সামনে রূপসা-ঢাকা হাইওয়ে রোডের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৪৬৫ (দুই হাজার চারশত পয়ষট্টি) পিচ ইয়াবাসহ
সোনিয়া (২৬), পিতা: মোঃ জয়নাল আবেদীন শেখ, সাং: মাছুয়াডাঙ্গা ও ০২।মোঃ বাদল মোল্লা (৪৫), পিতা: মৃত কুদ্দুস মোল্লা, সাং: মিল্কি দেয়ারা* উভয় থানা: রূপসা, খুলনা থেকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ২৪৬৫ (দুই হাজার চারশত পয়ষট্টি) পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়কে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com