1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার

 

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদ রূপসার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তিনি ২ রা এপ্রিল ( বৃহস্পতিবার ) সন্ধ্যায় আইচগাতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুগিহাটি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা বাবলু মোড়ল।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আনিচুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম শামীম, মনিরুল ইসলাম, মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে, তিনি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ মোসলেম উদ্দীনের জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com