1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার

 

৪ ঠা এপ্রিল, ২০২৬ ইংরেজি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজ গভর্নিং বডির প্রথম সভা ও কলেজের শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ সুরাইয়া লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত সচিব এর সহ-ধর্মিনী বিশিষ্ট সমাজসেবক সাবিনা আজাদ, সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, শিক্ষক কে এম আলী মাসুম, গভর্নিং বডির সদস্য যথাক্রমে এস এম লিয়াকত আলী ও আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক যথাক্রমে সনৎ কুমার বালা, দিলিপ কুমার মন্ডল ও মোঃ মোরাদ হোসেন, প্রভাষক যথাক্রমে অনামিকা রায়, সমিরন অধিকারী, সোহেল রানা, সুবর্ণা রানী সাহা ও তন্ময় ধর, প্রদর্শক মৃধা জাহিদুল ইসলাম, সমাজসেবক শেখ আরিফ হাসান, সহকারী ল্যাব এসিসট্যান্ট সোহেল হোসেন।
সভায় এছাড়াও অন্যান্য শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য বর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, একটি জাতিকে উন্নয়নের চরম শেখরে পৌছাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই প্রতিষ্ঠিত হতে পারেনা। বর্তমান বিশ্বে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকাশ অপরিহার্য।
তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের প্রতি গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com