1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় ফার্ম থেকে দুইটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাভী চুরি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় ফার্ম থেকে দুইটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাভী চুরি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার

 

খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামে আবারও সংঘটিত হয়েছে গরু চুরির ঘটনা। এবার চোরের কবলে পড়ে এক রাতেই সর্বস্বান্ত হয়ে পড়েছেন এলাকার খামারি গোপাল মিশ্র।

জানা গেছে, ৪ এপ্রিল ( শনিবার )দিবাগত গভীর রাতে গোপাল মিশ্রর বাড়ির ফার্ম থেকে দুইটি বড় অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ঘুম থেকে উঠে ফার্মে গিয়ে গরু না পেয়ে হতবাক হয়ে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় একটার পর একটা চুরির ঘটনা ঘটেই চলেছে। কখনও গরু, কখনও বিভিন্ন মালামাল চুরি হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগী গোপাল মিশ্র জানান, অনেক কষ্ট করে তিনি গাভীগুলো লালন-পালন করেছিলেন। গাভী দুইটির দাম আনুমানিক ৩ লক্ষ টাকা। এক রাতের ব্যবধানে এভাবে মূল্যবান গাভী হারিয়ে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com