1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জলেশ্বরীতলায় চলাচলের পথে ব্যক্তিগত জিনিসের স্তূপ: চরমে জনদুর্ভোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জলেশ্বরীতলায় চলাচলের পথে ব্যক্তিগত জিনিসের স্তূপ: চরমে জনদুর্ভোগ

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার

 

একটি সভ্য সমাজে নাগরিক সচেতনতা যেখানে কাম্য, সেখানে চরম অবিবেচক ও প্রভাবশালীর মতো আচরণের নজির দেখা গেল বগুড়া শহরের প্রাণকেন্দ্র জলেশ্বরীতলার নূর মসজিদ লেনে। রাস্তার ওপর ব্যক্তিগত পুরনো আসবাবপত্র ও পরিত্যক্ত জিনিসের স্তূপ করে রাখায় সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

সরেজমিনে দেখা গেছে, নূর মসজিদ লেনের সরু রাস্তার একাংশ দখল করে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন গৃহস্থালি ও ব্যক্তিগত সরঞ্জাম। এতে করে ওই পথ দিয়ে রিকশা বা জরুরি যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। সংকীর্ণ এই গলিতে এমন কাণ্ডজ্ঞানহীন কাজে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, “রাস্তাটি এমনিতে সরু, তার ওপর এভাবে মাঝপথে জিনিসপত্র ফেলে রাখা হয়েছে। কতটা প্রভাবশালী বা অবিবেচক হলে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা না করে জনপথ দখল করা যায়, এটি তারই প্রমাণ।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে এভাবে রাস্তা আটকে রাখা হলেও সংশ্লিষ্টদের কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যক্তিগত মালামাল রাখার জায়গা না থাকায় রাস্তার ওপর এভাবে ফেলে রাখা নাগরিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন কর্মকাণ্ড শুধু যানজট বা চলাচলে সমস্যা তৈরি করে না, বরং এটি একটি অরাজক পরিস্থিতির ইঙ্গিত দেয়। জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই প্রতিবন্ধকতা সরিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

পৌর কর্তৃপক্ষ বা স্থানীয় কাউন্সিলর এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com