1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার

আসন্ন ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশাহর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটি।

রোববার (৫ এপ্রিল) জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা, মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে বগুড়া শহরের তিনমাথা রেলগেট, চারমাথা, অবদাগেট ও কলেজগেট এলাকায় ধানের শীষ মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে আগামী দিনের বগুড়ার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে বিভিন্ন চায়ের দোকানে গিয়ে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চা কাপ বিতরণ করেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনই প্রমাণ করে যে বগুড়ার মানুষ পরিবর্তন চায় এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।

সাবেক ছাত্রনেতা ও জিসাস নেতা মোঃ আরমান হোসেন ডলার বলেন, “জনগণের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণই প্রমাণ করে—আগামী দিনের বিজয় ধানের শীষেরই হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

গণসংযোগ ও প্রচারণায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com