1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২২৭ বার

 

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ৬ এপ্রিল ( সোমবার ) বিকালে আইচগাতী ইউনিয়নের আমতলাহাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি স্থানীয় ভোটার, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার উন্নয়ন, জনসেবা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে আতাউর রহমান রুনু বলেন, রূপসা উপজেলার প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি।

সুযোগ পেলে আমি রূপসাকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
আমি সবসময় তৃণমূল মানুষের সঙ্গে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। রূপসার প্রতিটি ইউনিয়নে সমান উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে আমি অগ্রাধিকার দেব।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দল-মত নির্বিশেষে মানুষের ঘরে ঘরে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং গণমানুষের আস্থা অর্জন করতে হবে। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহমান, এস্কেন্দার, মোহাম্মদ মোল্লা, ইন্দ্রজিৎ, গিয়াস, সিরাজুল, মিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের রেজাউল ইসলাম রেজা, জাহিদ মোল্লা, নয়ন মোড়ল, হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারেফ শিকদার, শিহাবুল ইসলাম সিহাব, রাজু মল্লিক, মাহমুদুল হাসান, রনি জোমাদ্দার, ওয়াদুদ, অনিক, সাজ্জাদ মল্লিক, আরিফসহ আরও অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com