1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছেন স্বামী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছেন স্বামী

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার

 

বগুড়ায় পারিবারিক কলহে শিল্পী বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় নিহতের শোবার ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১ টার মধ্যে এ ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান। 

নিহত শিল্পী বেগম(৩২) তিনি ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। এ ঘটনার পর মিন্টু মিয়া পলাতক রয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মিন্টু মিয়া কোন কাজকর্ম করে না। আর বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দুপুরে যেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক মিন্টুকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com