1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় ছেলের হাতে মা খুন, আটক ঘাতক ছেলে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় ছেলের হাতে মা খুন, আটক ঘাতক ছেলে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার

 

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই পুলিশ ঘাতক ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করে। কিন্তু স্থানীয়দের বাঁধা সম্মুখীন হতে হয় পুলিশকে।
বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

নিহত নারী হলেন, আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম ( ৪৪ )।
সে আইচগাতী উত্তরপাড়ায় আঃ সালামের বাড়িতে ভাড়া থাকত ঘাতক সন্তান হলেন নাদিম ইসলাম।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮ টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাড়ে ৮ টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘাতক ছেলেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাঁধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com