
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) থেকে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ রূপসার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল ( শুক্রবার ) বিকালে তিনি রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের আমতলা হাট, আব্দুলের মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মল্লিক ইলিয়াস হোসেন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক বাবু উজ্জ্বল কুমার সাহা, সাবেক বঙ্গবন্ধু কলেজের জিএস মোহাম্মদ সেলিম মল্লিক, সাবেক খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা মনজুর আরফিন, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জাফর ইকবাল পাপ্পু মীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজিব, মেজবা, মিরাজ মল্লিক, আরিফ মল্লিক, তারেক মিজ্জা, আরিফুজ্জামান, জাহিদ, সাগর, সোহাগ, জনি মোল্ল্যা, আক্তার শেখ, জাফর, সাহেদ, সোহান, মন্টু মল্লিক, হামজা, ইয়াসিন, হাফিজ মোল্লা, ফরিদ মোল্ল্যা, সাকিল, নজু, ইকরাম শেখ, উকিল সরদার, আরাফত শেখ, শেখ হাফিজুল রহমান ও মফিজ আলী প্রমুখ।
পরবর্তীতে আইচগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনজিল আলী।