
মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র গুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক সোনালী’ সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক রাজশাহী সংবাদের’ সম্পাদক আহসান হাবীব অপু।
সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর’ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক ‘সানশাইন’র ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিন’র সম্পাদক ইয়াকুব শিকদার।
সদস্যরা হলেন দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনার দেশ’র সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর’ সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাত’র ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচার’র সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম।