1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গণসংযোগ ও মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গণসংযোগ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) থেকে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তিনি ১৫ ই এপ্রিল ( বুধবার ) বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর খেয়াঘাট, কাচারী ঘাট, তেলির মোড় হয়ে মিল্কি দেয়াড়া মসজিদ পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা আয়ূব হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, লায়েকুজ্জামান লাক্কু, শেখ হামিদুর রহমান, মোঃ মেজবাউল ইসলাম, রুহুল আমিন, রাসেল, সাব্বির খান, সেলিম চৌধুরী, সর্দার সোহাগ, রাসেল খান, আমজাদ হোসেন, রাজু ব্যাপারী, মোঃ রিয়াজ, আব্দুল, মিরাজ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com