
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু রূপসার বিভিন্ন স্থানে গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় তিনি ১৫ ই এপ্রিল ( বুধবার ) বিকালে খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা চাঁদপুর বাজারে গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় মানুষের কথা শোনেন। মতবিনিময়কালে আতাউর রহমান রুনু বলেন, আমি আন্দোলন সংগ্রামে সম্মুখসারিতে থেকে পথ চলেছি, নেতাকর্মীদের পাশে থেকেছি, কখনো দলকে ফাঁকি দেইনি। দল আমাকে বঞ্চিত করবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য নির্বাচন করবো। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মোঃ মাসুদ নয়ন মোড়ল, মোঃ রয়েল, জুম্মান, ইউনিয়ন বিএনপির নেতা আজিজুল ইসলাম নন্দু, মোঃ দুরুল হুদা, ইমরান মোল্লা, কাশেম মেম্বার, সজিব মোল্লা, জামাল সর্দার, হেদায়েত শেখ, ইলিয়াস হোসেন, মফিজ শেখ, জিয়া, কবির, আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মুস্তাইন শেখ, তমিজুর রহমান, পাপ্পু মোল্লা, অনিন্দ্য মালাকার, সৈকতসহ আরও অনেকে।