1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার "বি কোম্পানির" সদস্য, গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি কায়উমকে (২৮) গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার “বি কোম্পানির” সদস্য, গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি কায়উমকে (২৮) গ্রেফতার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার

খুলনার “বি কোম্পানির” সদস্য, গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি কায়উমকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

গতকাল ১৬ এপ্রিল বিকাল ২০.৩৫ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র হরিণটানা থানাধীন মোস্তাফার মোড়ে অবস্থিত আব্দুল আজিজের খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে গত ০৯/১১/২৫ ইং আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় ফাইম নামক এক যুবককে গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামি কায়উম (২৮), পিতা: আনোয়ার মিস্ত্রী, সাং-রায়ের মহল খ্রিস্টানপাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা থেকে গ্রেফতার করে।

আড়ংঘাটা থানার মামলা সুত্রে জানা যায়,আটক আসামি কায়উমের খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আসামি খুলনার “বি কোম্পানির সদস্য” এবং অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ জনমনে ভীতির সৃষ্টি করে মর্মে জানা যায়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি’র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com