
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু ২০ শে এপ্রিল ( সোমবার ) রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। তিনি আরও বলেন, “দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, “যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার অবকাঠামোগত উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোঃ মাসুদ, রমিজুল ইসলাম রয়েল, জুম্মান, বিএনপি নেতা আরিফ মোল্লা, আসলাম শেখ, নুর আলী মেম্বার, মেজবাহ মোল্লা, শরিফ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আসলাম লস্কর, বিএনপি নেতা আমিন, গোবিন্দ বিশ্বাস, জামাল সরদার, হেদায়েত শেখ, ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মুস্তাইন, সদস্য সচিব পাপ্পু ফকির, যুগ্ম আহ্বায়ক অনিন্দ্য মালাকার, জহির লস্কর, আশিক সরদার, সোহেল শেখ, মুসা মোল্লা, যুবনেতা সাগর মোল্লা, আরাফাত শেখ, মেহেদি মোল্লা, অন্তর মোল্লা, জনি শেখ, মনোজ মালাকারসহ স্থানীয় নেতাকর্মীরা।