1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মেধার স্বীকৃতিতে ভালশুন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃত্তি প্রদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মেধার স্বীকৃতিতে ভালশুন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, মোঃ মেহেদী হাসান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার

বগুড়ার কাহালু উপজেলার ভালশুন উচ্চ বিদ্যালয়ে মরহুম আফতাব উদ্দীন মন্ডল মেমোরিয়াল সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আশরাফুল আলম (আঙ্গুর)-এর পুত্র মোঃ আতিকুল আলম সেতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি, মালঞ্চা ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, বৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলে। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি মরহুম আফতাব উদ্দীন মন্ডলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের একপর্যায়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com