
খুলনা জেলার রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন আগামী ২০ মে অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন ঘাটভোগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হাসিবুর রহমান বাবুল লস্কর, সদ্য সাবেক ইউসিসি চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল এবং রূপসা ইউসিসি লিমিটেড এর সাবেক প্রধান পরিদর্শক মোঃ শাহাজান ফকির। প্রার্থীরা ভোটারদের কাছে তাদের যোগ্যতা অনুযায়ী ভোট প্রার্থনা করছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আগামী ২০ মে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে রূপসার পল্লী উন্নয়ন ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্রমতে ২৬ এপ্রিল মনোনয়ন পত্র জমা, ২৮ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই এবং বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৯ এপ্রিল আপিল গ্রহন, ৩ মে আপিল শুনানি এবং সিধান্ত প্রদান, ৬ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৭ মে প্রার্থীতা প্রত্যাহার, ১০ মে প্রতীক বরাদ্দ ও চূড়ান্তা তালিকা প্রকাশ এবং সর্বশেষ ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হলেন তেরোখাদা উপজেলার সমবায় অফিসার মোঃ মঞ্জুরুল কবির এবং সদস্য জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং রূপসা ইউসিসি লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম।
এ ব্যাপারে পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ বলেন, সভাপতি পদে তিনটি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে এছাড়া সহ-সভাপতি পদে একজন এবং সদস্য পদে ৬ পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন নির্বাচনকে অর্থবহ, উৎসব মুখর এবং নিরপেক্ষ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ২৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাজাহান ফকির এবং হাসিবুর রহমান বাবুর লস্কর ।