1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে তেরখাদায় বিভিন্ন হাটবাজার খাস ডাক সম্পন্ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে তেরখাদায় বিভিন্ন হাটবাজার খাস ডাক সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার

২৮ শে এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জনগণের প্রত্যক্ষ অংশ গ্রহণে তেরখাদা উপজেলার বিভিন্ন হাটবাজার খাস ডাক অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, ব্যবসায়ীগণ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রকাশ্যে খাস ডাকে অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী’র পরিচালনায় খাস ডাক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল মান্নান, তেরখাদা থানার ওসির প্রতিনিধি এস আই তাপস বিশ্বাস, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস.এম. মফিজুল ইসলাম জুম্মান। সভায় এছাড়া বিভিন্ন শ্রেণির পেশার লোকজন, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একাধিক ব্যক্তিবর্গ ইখড়ি গো-হাটটির খাস ডাকে অংশ নেন। প্রকাশ্যে ডাকের মাধ্যমে সর্বোচ্চ ডাক দাতাকে ইখড়ি গো-হাট খাস আদায়ের জন্য বরাদ্দ দেয়া হয়। অত্যন্ত স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতার সাথে খাস ডাক অনুষ্ঠিত হয়। বাকী অন্যান্য হাটের খাস ডাকে কেউ অংশ নেয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, একাধিক খাস ডাক দাতার মধ্যে সর্বোচ্চ খাস ডাক দাতাকে ইখড়ি গো-হাটের খাস আদায়ের জন্যে দায়িত্ব দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী বলেন, বাকী হাট গুলো সামনে একটি তারিখ নির্ধারন করে খাস ডাকের আয়োজন করা হবে। সূত্রে জানা যায়৷ এর আগে হাটের খাস ডাকে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী এর নির্দেশে বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হয় এবং বিভিন্ন হাট বাজারে ঢোল সহরত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com