1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার

বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে আব্দুর রশিদ নামের এক মৎস্য ব্যবসায়ীর লিজ নেওয়া পুকুরে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বেলা প্রায় ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুড়ি গ্রামের জসিম উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি ওই পুকুরের পাহারাদার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, তিনি রাতে পুকুর পাহারা দিতে গিয়ে কোনোভাবে পানিতে পড়ে যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com