1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবি ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবি ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার

তৌফিকুল ইসলাম নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকটির সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নোবিপ্রবি শিক্ষার্থীদের নিকট হতে যাবতীয় বেতন/ফি, চার্জ আদায়করণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী শাখার জেনারেল ম্যানেজার মো.শাহজাহান।

সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও অন্যন্যদের মধ্যে নোবিপ্রবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো.জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাট, সাধারণ সম্পাদক মো. ইবনে ওয়াজিদ ইসলাম ইমন, নোবিপ্রবি আইকিউএসির উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আজকের সোনালী ব্যাংক পিএলসির সাথে নোবিপ্রবির এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সহজ পদ্ধতিতে তাদের ভর্তি ফি ও সেমিস্টার ফিসহ বিভিন্ন ফি-বেতন প্রদান করতে পারবে। আমি মনে করি, এই চুক্তির মাধ্যমে সোনালী ব্যাংকের সাথে নোবিপ্রবির সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে ও জোরদার হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com