
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও সামাজিক নিরাপত্তাসহ প্রতিটা খাতে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে।
তিনি বলেন, বর্তমান সরকার গ্রামের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষা বান্ধব রাষ্ট্র গঠনে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের আধুনিক, নিরাপদ ও মানসম্মত পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলে নতুন নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ করছে।
বর্তমান সরকার গ্রাম বাংলার অবহেলিত জনপদেও এখন উন্নয়নের ছোয়া পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন একটি স্থাপনা নয়, এটি ভবিষ্যত প্রজন্মের সুন্দর আগামীয় ভিত্তি।
তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ‘স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে দিবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিলি বলেন, সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপরও গুরুত্ব দিচ্ছে। যাতে নতুন প্রজন্ম সুস্থ ও মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।
শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কৃষিবান্ধব নীতির মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে। খাদ্য, শিরাপত্তা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে। কৃষকদের উৎপাদিত ধান চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সব সময় আন্তরিক।
ক্রীড়া সামগ্রী বিতরণ কালে হেলাল বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্যকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম পূর্ব শর্ত। লস্করপুর সড়ক উদ্বোধনের ফলে স্থানীয় জনসাধারণের চলাচল সহজ হবে এবং ব্যবসা বানিজ্য ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে।
হেলাল বলেন, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের বাজনীতির মূল লক্ষ্য। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল তেরখাদাসহ প্রতিটা জনপদে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল আজ ১০মে রবিযার, দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ঢেউটিন বিতরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন, পিইডিপি-৪ প্রকল্পের আওতায় তেরখাদা উপজেলার ছাগলাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং লস্করপুর সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদানকালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির সদস্য মোঃ এনামুল হক, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাইদ, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, মোঃ মিল্টন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, কৃষক দলের আহবায়ক মোঃ রাজু চৌধুরী, সদস্য সচিব মোঃ সাবু মোল্যা,ছাত্রদলের আহবায়ক মোঃ সাব্বির আহমেদ টগর।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণসহ অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন।