1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসা উপজেলার শিয়ালি বাজারে নিউ সোমা জুয়েলার্সে চুরি - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসা উপজেলার শিয়ালি বাজারে নিউ সোমা জুয়েলার্সে চুরি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০ বার

খুলনার রূপসা উপজেলার শিয়ালি বাজারে নিউ সোমা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের জানালার গ্রিল কেঁটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার ( ১৪ মে ) সকালে জুয়েলার্সের মালিক বিশ্বজিত দাস দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তিনি জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে দোকান খুলতে এসে দেখেন দোকানের জানালার গ্রিল কাঁটা এবং ডিসপ্লে শোকেজ ভাঙা।
পরে দোকানের ভেতরে প্রবেশ করে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, দোকান থেকে আনুমানিক ৪০-৫০ ভরি রুপা এবং ক্যাশে থাকা প্রায় ৬০-৭০ হাজার টাকা চুরি হয়েছে। ঘটনায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিশ্বজিত দাস খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের মৃত কালীপদ দাসের ছেলে।

ঘটনার খবর পেয়ে শিয়ালি ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রূপসা উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি শামসুর দোহা জহর , সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন হারা , যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন স্বর্ণকার ও সদস্য প্রদীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ চুরির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে জোর দাবি জানান।
পাশাপাশি বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং রাত্রীকালীন পুলিশি টহল বৃদ্ধির আহ্বান জানান তারা।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, শিয়ালি বাজারে রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com