1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গনসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গনসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৫ বার

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ১৭ মে ( রবিবার ) সকালে খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের পূর্ব রূপসা ঘাট, ব্যাংকের মোড়, দেবীপুর ও বাগমারাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকালে আতাউর রহমান রুনু বলেন, আমি আধুনিক ও মডেল রূপসা গড়ার অঙ্গীকার নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। বিএনপি সরকার গঠনের পর জনগণের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারের সাথে সমন্বয় করে রূপসার সার্বিক উন্নয়নে কাজ করবো এবং একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব রূপসা গড়ে তুলতে ভূমিকা রাখবো।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, মাসুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, হাবিব, জাহিদ, লাচ্ছু, তাজমুল, সেলিম, ওহিদ, এনায়েত, আকতার, আইয়ুব, মিলন, আল আমিন, মনি, মাসুম, হারুন, রহিম, ইসমাইল, মাসুদ, ইকবাল হোসেন গুড্ডু, রনি, গোলাম রসুল, হাসানসহ দলীয় নেতাকর্মীরা।
পরে তিনি স্থানীয় ইজিবাইক চালকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আয়ূব শেখ এবং সঞ্চালনা করেন আল আমিন মিলন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com