1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নগরীতে প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নগরীতে প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার

মোজাম্মেল হোসেন নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে এক প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নির্মাণ কাজের সময়ে। এর প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। শ্রমিক সরদার রোকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেশ কয়েকদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে কাজ হচ্ছে। এই কাজটি করছে জাকির হোসেনের ব্রাদার্স কন্সট্রাকসন। সোমবার ১১টার দিকে রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপসহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন (সিভিল) দেখতে যান। সেখানে কাজের বিষয়ে শ্রমিকদের সাথে তর্কে জড়িয়ে যান। শ্রমিকরা কাজের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে জানাতে বললে তিনি শাহীন আলমসহ তিনজনকে মারপিট করেন। এরমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের সাইড প্রকৌশলীও প্রহৃত হন।

এর প্রতিবাদে দুইদিন থেকে ওই কাজ বন্ধ রয়েছে।

জানা যায়, প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রায়ই শ্রমিকদের সাথে অশালিন আচরনে জড়িয়ে থাকেন। এর জের ধরে ২০২০ সালে ঠিকাদারের লোকজন হামলা চালিয়ে তাকে আহত করেন। এ নিয়ে মামলাও হয়েছিল। অভিযুক্ত প্রকৌশলী দেলোয়ার হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও তিনি রিসিভ করেননি।

তবে গণপূর্ত রাজশাহীর এক্সচেঞ্জ প্রকৌশলী শামিউল ইসলাম জানান, শ্রমিকদের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীর মনোমানিন্য হয়েছিল। সন্ধ্যায় উভয়পক্ষ বসে আপোষ-মীমাংসা হয়েছে। বুধবার থেকে নির্মাণ কাজ চলবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com