
একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কর্মে হবো যুক্ত এই স্লোগানকে সামনে রেখে বেকার সমস্যা নিরসনে ঠাকুরগাঁওয়ে চাকরি মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসে এসেট প্রকল্পের আওতায় এ চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলামিন, একাডেমিক ইনচার্জ আলতাফ হোসেন, নাসির উদ্দিনসহ অন্যান্যরা।
অতিথিরা বলেন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষা ভূমিকা অন্যতম এ বিষয়কে সামনে রেখে চাকরি মেলার গুরত্ব তাৎপর্য তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি হবে।
দিনব্যাপী মেলায় ২০ টি স্টল নিয়ে জেলার বিভিন্ন কোম্পানি ও উদ্যোক্তা এবং চাকরি প্রত্যাশী নারী পুরুষ অংশ গ্রহণ করেন।