1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামের পারশুন গ্রামে হাঁটুসমান কাদায় দুর্ভোগ, দেখার যেন কেউ নেই - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামের পারশুন গ্রামে হাঁটুসমান কাদায় দুর্ভোগ, দেখার যেন কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৮ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাজুড়ে সৃষ্টি হচ্ছে হাঁটুসমান কাদা, ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। অনেক সময় মোটরসাইকেল ও ভ্যান আটকে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।
গ্রামবাসীরা জানান, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে চরম ভোগান্তির শিকার হতে হয়। কাদা ও পানির কারণে শিশু ও বৃদ্ধদের চলাচল সবচেয়ে বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে ইট বা পাকা রাস্তার ব্যবস্থা করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com