1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৫ বার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন ২০ মে সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়। খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, থানা পুলিশের এস আই তাপস বিশ্বাস, লিডার শেখ আরিফুর রহমান।

এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এর আগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com