
ঠাকুরগাঁও রুহিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে গ্রামীন হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ এলাকায় প্রগতি সংঘ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়েছে।
এ সময়ে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, আবুনুর চৌধুরী, সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান,থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ অন্যান্যরা।
মেলায় বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় ৪০ টি স্টল নিয়ে অংশ নিয়েছেন। এতে বিভিন্ন পণ্য, শিশুদের খেলার সামগ্রী, খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে।
রাতে সেখানে বিভিন্ন সুনামধন্য শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।