1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ঈদ সামগ্রী দিলেন এমপি বাদশা ও সিটি প্রশাসক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ঈদ সামগ্রী দিলেন এমপি বাদশা ও সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৭ বার

বগুড়া সিটি কর্পোরেশন এলাকার নিম্নআয়ের অসচ্ছল পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজুল হক মনজুর ব্যবস্থাপনায় তিন শতাধিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে শহরের খান্দার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সিটি কর্পোরেশন এলাকার উপকারভোগীরা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজু। তার উদ্যোগে ওয়ার্ডের ৩৫০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. পিপি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com