1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল - Youth Tv news
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭ বার

 

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের বিশিষ্ট ছাত্রনেতা জনাব আসিফ ইকবাল।
​দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং অস্থায়ীভাবে ঘুমানো ও থাকার জন্য পাটি (মাদুর) বিতরণ করেন।

​এ বিষয়ে ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, অগ্নিকাণ্ডের এই আকস্মিক দুর্যোগে পরিবারগুলো এক মুহূর্তে তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাধ্য অনুযায়ী সামান্য সহায়তার চেষ্টা করেছি মাত্র। বিত্তবান ও সমাজের সচেতন সবাইকে এই পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

​ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব ও ছাত্রসমাজের মাহির ইরতিসাম, জানে আলম,মো: আমির সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিপদের মুহূর্তে এমন দ্রুত মানবিক সহায়তা পাওয়ায় ছাত্রনেতা আসিফ ইকবালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com