1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালুতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ করা হলো ২৫ টি ফলজ গাছ - Youth Tv news
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালুতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ করা হলো ২৫ টি ফলজ গাছ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩০ বার

বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় ২৫টি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

১৩ ই জুন শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৭ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ হাসান রঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মোঃ হেলাল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ মোঃ দুলাল ফকির, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আব্দুল আলিম ও মোঃ খোকন প্রাং।

ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শামীম হোসাইন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।

এসময় চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ হাসান রঞ্জু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com