1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শোকাহত পরিবার থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবার—সবার পাশে চেয়ারম্যান মাহাবুর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শোকাহত পরিবার থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবার—সবার পাশে চেয়ারম্যান মাহাবুর রহমান

নন্দীগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৩ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে একদিনেই একাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বেলঘড়িয়া এলাকার বিএনপি নেতা মরহুম শরিফুল ইসলামের পরিবারের হাতে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন। একই দিনে বামন গ্রামের শ্রী সুবেন কুমারের পরিবারকেও নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করেন। এছাড়াও গ্রামের জনসাধারণের চলাচলের সুবিধার্থে বামন গ্রামের একটি রাস্তার মাটি ভরাটের জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দল-মত-ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে চেয়ারম্যান মাহাবুর রহমান যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তার এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com