1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হুমকি, অপহরণ করে হত্যার চেষ্টা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদ: ভুক্তভোগীর ন্যায়বিচারের দাবি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হুমকি, অপহরণ করে হত্যার চেষ্টা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদ: ভুক্তভোগীর ন্যায়বিচারের দাবি

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৬ বার

 

ফোনে হুমকি, অপহরণ করে হত্যার চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। তিনি দাবি করেন, গত ১৯ জুন ২০২৬ তারিখে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে হত্যার উদ্দেশ্যে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগীর ভাষ্যমতে, অভিযুক্তদের মধ্যে একজনের নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি মিলে তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। তবে তিনি কৌশলে সেখান থেকে রক্ষা পান। এ ঘটনাকে তিনি নিজের জীবনের জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রকৃত ঘটনা না জেনে অনেকেই বিভ্রান্তিকর ও অসম্মানজনক মন্তব্য করছেন, যা তাকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলছে।

তিনি বলেন, “আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। যারা ঘটনাটি সম্পর্কে না জেনে মন্তব্য করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে সত্যতা যাচাই করে কথা বলার জন্য। এখানে একজন মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত।”

ভুক্তভোগী আরও জানান, তার ওপর সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com