
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঙালি নদী সংলগ্ন সলুর ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) জেলা প্রশাসন বগুড়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন এবং প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনসাধারণের সম্পদের ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। এ কারণে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
জেলা প্রশাসন বগুড়া জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।