1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে রান্নাঘরের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে রান্নাঘরের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার 

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬২ বার

ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারের পেছনে একটি রান্নাঘরের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার রান্নাঘরের পাশে পড়ে থাকা এক ব্যক্তির লাশ দেখতে পায় পরে সদর থানাকে অবগত করলে থানা পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছান এবং লাশ সনাক্তকরণে তারা কাজ করেন।

পরে লাশের পরিচয় সনাক্ত করা হয় তার নাম রুমন বয়স ২৭ সে দিনাজপুর পৌর শহরের রাজবাড়ি এলাকার মৃত তৈবুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাজাহান আলী বলেন খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে যান। লাশ সনাক্তকরণে সদর থানা পুলিশ ও সিআইডি একসাথে কাজ করেন।

লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। এই ব্যাপারে আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com