1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে গীতা পরিষদ নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে গীতা পরিষদ নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭২ বার

বাংলাদেশ গীতা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রীশ্রী শ্মশান কালী মন্দির বাংলাদেশ গীতা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গীতা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এ্যাড. অতুল প্রসাদ রায়ের
সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা গীতা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন সিংহ, সহ-সভাপতি ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, জেলা সাধারণ সম্পাদক গোবিন্দ পাল, গীতা পরিষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রমেশ চন্দ্র সেনসহ অন্যান্যরা।

এর আগে সকলের সম্মতি ক্রমে বাংলাদেশ গীতা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন এ্যাড. অতুল প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র পাল, ওই কমিটির দায়িত্ব পালন করবে আগামী তিন বছর পর্যন্ত।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com