1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার বাসিন্দা যিনি ছিলেন একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার বাসিন্দা যিনি ছিলেন একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার

বগুড়ার বাসিন্দা যিনি ছিলেন একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, যার কবর এখন শেখ শরীর উদ্দিন সুপার মার্কেটে।

আপনি জানতেন কি?
বগুড়ার মার্কেটের ভেতরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কবর, জানেন না অধিকাংশ মানুষ।

বগুড়া শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত শরীফ উদ্দিন সুপার মার্কেটের ভেতরেই অবহেলায় পড়ে আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর—যা সম্পর্কে অধিকাংশ মানুষেরই জানা নেই।বগুড়া শহরের কেন্দ্রস্থলে, বর্তমান শরীফ উদ্দিন সুপার মার্কেট (সাবেক আলতাফ আলী মার্কেট) চত্বরে নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। ছবিতে দেখা কবরের অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী Mohammad Ali of Bogra-এর সমাধি। স্থানীয় অনেক ব্যবসায়ী ও ক্রেতা প্রতিদিন এই কবরের পাশ দিয়ে চলাচল করলেও, এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত নন অধিকাংশই।

কে ছিলেন এই মোহাম্মদ আলী?

মোহাম্মদ আলী অব বগুড়া (১৯০৯–১৯৬৩) ছিলেন পাকিস্তানের আমলে তৃতীয় প্রধানমন্ত্রী। তিনি ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। যদিও তিনি ১৯০৯ সালের ১৯শে অক্টোবর বাবার কর্মস্থল বরিশালে জন্মগ্রহণ করেছিলেন, তবে তার বেড়ে ওঠা এবং জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে বগুড়াতেই। তিনি বগুড়ার নবাব প্যালেসে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে সমগ্র জীবন ও রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে এই অঞ্চলটির সাথেই গভীরভাবে যুক্ত ছিলেন।কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

কবরের বর্তমান অবস্থা:-
একসময় কবরের চারপাশ ঘেরা ছিল বলে জানান প্রবীণ বাসিন্দারা। সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত ছিল। বর্তমানে সেই ঘেরাও নেই; বরং কবরের ভেতর দিয়েই চলাচলের পথ তৈরি করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটার উদ্দেশ্যে এই পথ ব্যবহার করছেন।

বগুড়ার বুকে নীরবে দাঁড়িয়ে থাকা এই কবর কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর সমাধি নয়; এটি একটি সময়ের রাজনৈতিক ইতিহাসের স্মারক। যথাযথ সংরক্ষণ ও সচেতনতা ছাড়া হয়তো একদিন এই চিহ্নও হারিয়ে যাবে ব্যস্ত বাণিজ্যিক উন্নয়নের ভিড়ে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com