
বগুড়া মহানগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে সামনে থেকে ৫ গ্রাম গাঁজাসহ সিদ্দিক গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ আবু বক্কর সিদ্দীক (২২), পিতাঃ মোঃ মফিজ, সাংঃ পূর্ব পাতিতাপাড়া, থানাঃ ও জেলা বগুড়া।
আজ শনিবার (১২ জুলাই) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ১ জন আসামীকে ৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।