
ঠাকুরগাঁওয়ে আর এসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির শিশুদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
পরে স্কুলটি ভিজিট করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ্, এ সময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র, ডা: শহীদ রানা, আর এসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষকা ইকলিমা খাতুন মিনাসহ অন্যান্যরা।
এ সময়ে প্রধান শিক্ষক মিনা বলেন নিজ অর্থায়নে ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটি চালিয়ে আসছেন তিনি অসংখ্য প্রতিবন্ধী শিশু রয়েছে প্রতিষ্ঠানটিতে। কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না তিনি সরকারিভাবে সুযোগ-সুবিধা পেলে আরো ভালো কিছু করা সম্ভব।
সেই সাথে ওই প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছে তারাও কোন বেতন পান না, তারপরও তারা নিজের মনে করে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে সরকারের সুনজর প্রয়োজন।