1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

বগুড়া সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।

র‍্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সদর উপজেলার বারোপুর ব্রিজ এলাকার নাছিম ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু নাছের ওরফে বাবু ওরফে রাশেদ (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার দশটিকা (ডাক্তারপাড়া) এলাকার মৃত মহিদুলের ছেলে।

এদিকে শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে সদর উপজেলার দশটিকা (ডাক্তারপাড়া) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুমন পাইকার (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মো. আলম পাইকারের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ আরও জানায়, মাদক, সন্ত্রাস, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com