1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির অস্বাভাবিক মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির অস্বাভাবিক মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৬ বার

বগুড়া ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার এজাহারনামীয় আসামি আসিমের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী বানিয়াডাঙা এলাকার বাসিন্দা এবং সিএনজি চালক আব্দুল মান্নান হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয়ের হাজতখানায় রাখা হয়। বুধবার সকালে হাজতখানার টয়লেটে নিজের পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করে ডিবি পুলিশ। পরে তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ জানিয়েছে, হেফাজতে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com